Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label নজরুল গীতি. Show all posts
Showing posts with label নজরুল গীতি. Show all posts

Pordeshi megh (পরদেশী মেঘ) [Najrul shongit] (Album:Neelar Gaan) by Neela

পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান


পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।

মোর ঘুম ঘোরে এলে মনোহর

মোর ঘুম ঘোরে এলে মনোহর

নজরুল গীতি


মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ
শ্রাবন মেঘে নাচে নটবর
রমঝম রমঝম রমঝম।
মোর ঘুম

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম, নিরুপম, মনোরম।
মোর ঘুম
 
মোর ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর,
হায় নিলে না সে ফুল,
ছি ছি বেভুল,
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম


You Tube

 

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks