Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label প্রেমের কবিতা. Show all posts
Showing posts with label প্রেমের কবিতা. Show all posts

Nodir Opare



নদীর ওপারে ঘন কুয়াশায়
কুশায়ার ফুল কুঁড়াতে এলে
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান
রচে ব্যবধান তোমার আমার,
রচে ব্যবধান দুই বাংলার
তাই কি এলে
ওপারের মেয়ে সব কাজ ফেলে
তাই কি এলে
কুয়াশার সেতু বাধবে বলে
তাই কি এলে

রেলগাড়ি ওই চলে গেল শোন রাত্রি চিড়ে
কথা ডুবে গেলো অতল তিমিরে
অপলক তুমি চেয়ে আছ মুখে
অপরিচিতা
কুয়াশায় গড়া অলিক মানবী
কুয়াশাবৃতা
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া
মুহূর্ত যায় ছিঁড়ে
চলে গেলে গল্প-কায়া
পাগল হাওয়া
রক্তে জোয়ার হল দুর্বার
তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।

কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি
পাহাড় পড়ল টলে
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।


💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏

তোমার ঐ মনটাকে একটা ধূলোমাখা পথ করে দাও আমি পথিক হব

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

শিল্পীঃ পার্থ বড়ুয়া


সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি।
অপরাধ আমিই করেছি কারণ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি।
আর তাই এটুকু তো আমার প্রাপ্য ছিল।
তুমি ঠিকই করেছো।
আমাকে আমার যোগ্য উপহার দিয়ে।
এই একবুক কষ্ট দিয়েছো।
এটাই বা ক'জন দিতে পারে!!!!! See more


চাই তোমাকে পূর্ণ করতে, চাই শুধু তোমার হতে

আমি পূর্ণতা চাই না, চাই তোমাকে পূর্ণ করতে ।
আমি বিশ্বাস চাই না, চাই তোমার বিশ্বাসী হতে । 
আমি ভালোবাসা চাই না, চাই শুধু তোমায় ভালোবাসতে । 
আমি সুখ চাই না, চাই শুধু তুমি সুখী হও । 
আমি আমাকে চাই না, চাই শুধু তোমার হতে, 
যদি তুমি চাও । See more



তোমার জন্য আমি কেঁদেছি, অনেক কেঁদেছি

চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য ।
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না ।
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি ।
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় ... See More


হারিয়ে গেছে,, আমার আপনজন মন কাঁদে আমার

জীবনটা আজ সাদা পাতা,, 
লেখার কিছুই নেই... 
মরুভূমিতে দাঁড়িয়ে আছি,, 
পুরানো আমি সেই... 
হঠাৎ করে কেনো আজ,, 
কাঁদে আমার মন... 
পিছনে ফিরে তাকিয়ে দেখি; 
হারিয়ে গেছে,, 
আমার আপনজন... See More

তোমাতে পেয়েছি আলো

তোমাকে বেসেছি ভাল ,
তোমাতে পেয়েছি আলো ।

তোমাকে ঘিরে স্বপ্ন আমার ,
আমাতেই তোমার বাস ।

আজ হারিয়ে তোমায় ,
একলা আমি ।

তবু ভালবাসি তোমায় আমি ,
ভালবাসব চিরকাল............see more



শুধুই ভালবাসা...



জীবনের অসুস্থ সময়ে,
মগজের অস্থিরতায় সেবা দিতে,
ভালোবাসা চাইনি...
চেয়েছিলাম কঠোরতাকে,
মনুষ্যত্বের চিরকাঙ্ক্ষিত বিশ্বাসকে,

আরও কত কি...
এসব কিছুর সাক্ষী নিদ্রাহীন মধ্যরাত,
বরষার কালো আকাশ,
লবণাক্ত চোখের জল কষ্টে কুঁকড়ে যাওয়া হৃদয়,
যন্ত্রণার উত্তাল স্রোত,
ভালোবাসাহীন জমাট ঘৃণা কবিতার বিনাশ,
ছোট্ট এক টুকরা আগুন,
যা দিয়ে ধ্বংস করা যায় অশুদ্ধ মানবতা,
বিষাক্ত ভবিষ্যৎ...
শেষে অফুরান ভালবাসা...
শুধুই ভালবাসা...


💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏
💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏 💏

 
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks