Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label ঘুড়ি. Show all posts
Showing posts with label ঘুড়ি. Show all posts

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার মনের কথা
বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য করতে পারবো না পৃথিবীটা ছেড়ে
দিব..
____হিমু


তোমার ঐ মনটাকে একটা ধূলোমাখা পথ করে দাও আমি পথিক হব

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

শিল্পীঃ পার্থ বড়ুয়া


সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি।
অপরাধ আমিই করেছি কারণ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি।
আর তাই এটুকু তো আমার প্রাপ্য ছিল।
তুমি ঠিকই করেছো।
আমাকে আমার যোগ্য উপহার দিয়ে।
এই একবুক কষ্ট দিয়েছো।
এটাই বা ক'জন দিতে পারে!!!!! See more


চাই তোমাকে পূর্ণ করতে, চাই শুধু তোমার হতে

আমি পূর্ণতা চাই না, চাই তোমাকে পূর্ণ করতে ।
আমি বিশ্বাস চাই না, চাই তোমার বিশ্বাসী হতে । 
আমি ভালোবাসা চাই না, চাই শুধু তোমায় ভালোবাসতে । 
আমি সুখ চাই না, চাই শুধু তুমি সুখী হও । 
আমি আমাকে চাই না, চাই শুধু তোমার হতে, 
যদি তুমি চাও । See more



তোমার জন্য আমি কেঁদেছি, অনেক কেঁদেছি

চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য ।
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না ।
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি ।
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় ... See More


তোমায় নিয়ে আমি আর রাত জেগে ভাবি না, কারন যদি জানতে চাও আমি বলব না ।

তোমায় নিয়ে আমি আর
রাত জেগে ভাবি না,
কারন যদি জানতে চাও
আমি বলব না ।

তোমায় নিয়ে আমি
আর স্বপ্ন দেখি না
কেন দেখিনা আমি
আমি তা যানি না ।

শহরের ঐ লেকের পাড়ে
বসতাম তুমি আমি
কিন্তু এখন ঐ লেকের পাড়ে
একা বসি আমি ।

তোমায় ছাড়া ভেবেছিলাম
হাও কুড আই লিভ?
দূরে থেকে বুঝতে পারেছি
ইয়েস আই কুড লিভ ।

একটা মজার বেপার জানো?
আমি তোমার নাম্বারটা এখন ফেলেছি মুছে, 
আর দেরি নেই ফেলব তোমায়ও 
মন থেকে মুছে মুছে ।
                     -- তাহমিদ আফসার

হারিয়ে গেছে,, আমার আপনজন মন কাঁদে আমার

জীবনটা আজ সাদা পাতা,, 
লেখার কিছুই নেই... 
মরুভূমিতে দাঁড়িয়ে আছি,, 
পুরানো আমি সেই... 
হঠাৎ করে কেনো আজ,, 
কাঁদে আমার মন... 
পিছনে ফিরে তাকিয়ে দেখি; 
হারিয়ে গেছে,, 
আমার আপনজন... See More

সত্যিকারের ভালোবাসায় কোন কারন থাকে না ।

যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে দূরে যাবেনা।
ছেড়ে যাবার মতো হাজারও কারন থাকলেও 
থেকে যাবার জন্য একটি কারন সে খুজেঁ বের করবেই। 
এটাই হলো সত্যিকারের ভালোবাসা.......

See more




Moments Of Love । তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে।


তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে, আমার হাতে তখন জলন্ত সিগারেট আর সে তখন মাটি থেকে ১টা ফুল কুড়িয়ে নিচ্ছিলো। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর কি অদ্ভুতভাবেই না সে ফুলটাকে দেখছিলো . . .  

সেই কুড়োনো ফুলটা হাতে নিয়ে মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেলো। আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়া দেখছিলাম এবং ঐ মূহুর্তে আমার মনে হচ্ছিলো এইরকম ১টা মেয়ে আমার পাশে থাকলে খুব ১টা খারাপ হতোনা, অথবা ঠিক এই মেয়েটাই!!. . . .

সেদিন থেকেই আমি মেয়েটাকে ভাবতাম, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো কাছে যাওয়ার সাহস হতোনা। কখনো কখনো তারসাথে চোখাচোখি হতো, সে দেখতো কিন্তু কিছু বলতো না।. . . .

তারপর একদিন সাহস করে সামনে এগিয়ে গেলাম, তার সাথে কথা বলবো বলে। কিন্তু সামনে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না! তখন সে নিজ থেকেই বললো ”কিছু বলবেন”

তারপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো, কখনো কখনো দেখা হতো। দেখা হলেই আমরা একসঙে হাটতাম . . .

তারপর একদিন আমি প্রপোজ করলাম! ও প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছিলো !!

আমি ভেবেছিলাম ও রাজি হবে না, কিন্তু ফুলগুলি হাতে নিয়ে ও প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলো এবং আমাকে হ্যা বলে দিয়েছিলো . . . .এরপর আমি এবং সে ”আমরা” হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশের সবকিছুই অন্যরকমভাবে পালটে গেলো . . . . . 
কেউ একজন ঠিকি বলেছিলো ”ভালোবাসার জন্য শুধুমাত্র একটি মূহুর্তই যথেষ্ট” …..





তোমার হাসির পৃষ্ঠায় - তোমাকে ছোবার জন্য নয় তোমাকে

১।
কয়েকশো বছর অপেক্ষায় থেকে
আমি জবাফুল গাছ হতে চাই
নাহ, তোমাকে ছোবার জন্য নয়
তোমাকে ছায়া দেবার জন্যেও নয়
শুধুমাত্র তোমাকে কিছু ফুল দেবার জন্য
আর নিভৃতে তোমার হাসির সংস্পর্শ পাবার জন্য!
















২।
বহুবার ভেঙে যাওয়া সময়কে পেরিয়ে
আমি তোমাকে কিছু লিখতে চেয়েছিলাম
সেটা হতে পারতো কোন চিঠি
অথবা বিমুগ্ধতায় মোড়ানো কোন রূপকথা
অথচ নিঃসঙ সময়ের ডাক শুনে শুনে
আমি শুধুমাত্র তুমিতেই মুগ্ধ হয়েছিলাম
কোন চিঠি অথবা রূপকথাতে নয়








৩।
আমি বারবার তোমার পিছু ছুটে যাই
অথবা আমাকে তোমার পিছু ছুটে যেতে হয়
তোমার অনুভূতির টানে, আবেগের টানে
অথচ শূণ্যে উড়িয়ে দেয়া তোমার আচলের স্নিগ্ধতা
আর ছড়িয়ে পড়া তোমার হাসির মুগ্ধতা দেখে
আমি শালিকের বেশে একদিন পলাতক হয়েছিলাম



৪।
আমি নিঃসঙ কাকতারুয়ার মতো পুরো জীবন
দাঁড়িয়ে থাকতে রাজি আছি
যদি আমি থাকতে পারি তোমার কক্ষপথ জুড়ে
ছড়িয়ে থাকা হাসির কাছাকাছি
অথচ
তোমার আকা ছবিতে বিমুগ্ধতা নেই, বিষন্নতাও নেই
যা আছে তা কেবল পরিতৃপ্তি!
এবং তোমার আকা হাসিতে কেবল পূর্নতাই নয়
আছে সতেজ প্রকৃতির দিপ্তী

তুমি আমি কখনোই একটা শব্দে জড় হতে পারিনি

পুরুষরা প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায় যে ৬টি কারণে! -

প্রেম করবো মাথা খারাপ! প্রেম মানুষ করে?’ এমন কথা অনেক পুরুষই বলে থাকেন। কিন্তু এমন কথা বলার পরেও অনেক পুরুষকেই হর হামেশা প্রেমের সম্পর্কে জড়াতে দেখা যায়। আবার কেউ কেউ সত্যিই প্রেমের সম্পর্ক থেকে অনেক দূরে রাখেন নিজেকে। কিন্তু কেন? পুরুষরা প্রেমের সম্পর্কে জড়াতে কেনো ভয় পায়?
প্রেমের সম্পর্কে জড়াতে অধিকাংশ পুরুষই ভয় পায়। নানান দায়িত্ব, ঝামেলা ও জীবনচর্চার পরিবর্তনের ভয়ে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে চায় না। এছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো কারণে পুরুষরা প্রেমের সম্পর্কের দিকে এক পা আগালে তিন পা পিছিয়ে যায়। আসুন জেনে নেয়া যাক প্রেমের সম্পর্কে জড়াতে পুরুষদের ভয় পাওয়ার ৬টি কারণ সম্পর্কে।

টাকা খরচের ভয়

প্রেম করা মানেই টাকা খরচ। প্রেমিকা কে নিয়ে ঘুরতে যাওয়া, বিকেলে কিছু খাওয়া, বাসায় নামিয়ে দেয়া, উপহার কিনে দেয়া ইত্যাদি আরো নানান খরচ বেড়ে যায় প্রেম করলে। আর এই বাড়তি খরচ যোগাতে হিমশিম খেতে হয় অধিকাংশ পুরুষকেই। বিশেষ করে যারা নিজে আয় করেন না তাঁরা এই বাড়তি খরচ জোগানোর কথা চিন্তা করে প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।

স্বাধীনতা হারানোর ভয়

পুরুষরা মনে করেন একটি নারীর সাথে নিজেকে প্রেমের সম্পর্কে বেঁধে ফেলা মানেই নিজের স্বাধীনতা হারানো। যখন খুশি ঘুম, খাওয়া, রাত করে বাসায় ফেরা ইত্যাদি সব কিছুতেই প্রেমিকার নজরদারির ভয়ে প্রেম করার ইচ্ছাই চলে যায় অনেকের। বিশেষ করে যদি পুরনো প্রেমের তেঁতো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে প্রেমের সম্পর্কের পথে পা বাড়াতেই ভয় পায় পুরুষরা।

দায়িত্ব নেয়ার ভয়

প্রেমের সম্পর্ক মানেই প্রেমিকার দায়িত্ব নেয়া। আর এই দায়িত্ব নিতে ভয় পান অনেক পুরুষ। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকার সুবিধা অসুবিধা দেখা, নিরাপত্তা দেয়া, সঙ্গে দেয়া, সময় দেয়া ইত্যাদি আরো নানান রকম দায়িত্ব নিতে হয় পুরুষদেরকে। এক সঙ্গে এতো দায়িত্ব কাঁধে চাপাতে ভয় পায় পুরুষরা। আর তাই অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।

বন্ধু হারানোর ভয়

অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায় কারণ তাঁরা মনে করে প্রেমের সম্পর্কে জড়ালে বন্ধুরা তাদের থেকে দূরে সরে যাবে। প্রেমিকাকে সময় দিতে গিয়ে বন্ধুদের আড্ডায় যাওয়া হয়না অধিকাংশ পুরুষেরই। তাছাড়া অনেক সময় প্রেমিকা তার প্রেমিকের বন্ধুদেরকে পছন্দ করে না। ফলে বন্ধুদেরকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করে প্রেমিকের থেকে। তাই অনেক পুরুষই মনে করে প্রেম করলে বন্ধুত্ব নষ্ট হয়।

ঝগড়া হওয়ার ভয়

বর্তমান সময়ে প্রেম করা মানেই রাত জেগে চ্যাট করা, ফোনে কথা বলা, প্রেমিকার ঘন ঘন ফোন, মিস কল কিংবা ম্যাসেজ আসা। আর কোনো কারণে ফোন ধরতে না পারলেই শুরু হয় ঝগড়াঝাটি। এছাড়াও দেখা করতে না পারা, সময় কম দেয়া ও নানান বিষয় নিয়ে সারাক্ষণই ঝগড়াঝাটি লেগে থাকে অধিকাংশ প্রেমের সম্পর্কে। এসব দেখে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায়।

পরিবারের ভয়

প্রেম করা মানেই বিয়ের কথা ভাবা। আর নিজের পছন্দের মানুষের সাথে বিয়ের কথা বাসায় জানানোটা যেন পৃথিবীর সবচাইতে কঠিন একটি কাজ। প্রেমিকার বাসায় রাজি করানো, নিজের বাবা মা কে রাজি করানো, আত্মীয় স্বজনের কটু কথার ভয় ইত্যাদি আরো নানান রকম ঝামেলার কথা চিন্তা করে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায়।

তোর আকাশে আমার ঘুড়ি ওড়াবো আজ পারলে তুই কাটিস সূতো

তোর আকাশে আমার ঘুড়ি ওড়াবো আজ
পারলে তুই কাটিস সূতো,
তোর জমিনে লাঙ্গল দেব কেঁচোর মত
তুই হবি আমার দ্রুত,

তোর নদীতে ভোদড় হয়ে দেব আদর
পারবি না পোষ মানাতে,
তোর চরের কাশফুলেরা আমার কথায় হবে লেঠেল
বিকিয়ে দিবি দেহ আমাতে,

তোর পাহাড়ের সরু পথে করব পাচার, ভালবাসা
অসহায় কাঁপবি ক্রোধে,
তোর বনের উলঙ্গ-গা ছেয়ে দেব কালো-সবুজে
জানি ছুটে আসবি মোহে,

তোর উদাসী চোখের পাতায় হব আমি শালিকের শিস-
চাই না মেয়ে একটু কাঁদিস,
আমার সারাবেলা দেব তোকে উজাড় করে-
পারলে একটু ভালবাসিস !


see more

কখনো ভাবিনি এতোটা তলিয়ে যাবো

কখনো ভাবিনি এতোটা তলিয়ে যাবো.....
কখনো ভাবিনি সকালের আকাশ এভাবে মেঘে ঢেকে যাবে.....
জীবনকে আকাশের মত মনে হয়.....
শুধু ই অসীম শুন্যতা.....
সব কিছু'ই আছে তবুও মহা শুন্যতা থেকে যায়.....

ঘুড়ি যেমন ছুঁতে চায় আকাশের সীমানা.....
তেমনি স্বপ্নরাও ছুঁতে চায় জীবনের মহাশূণ্যকে.....
মাঝে মাঝে মনে হয় আকাশ না হয়ে মেঘ হলে ই ভাল হতো.....
আবার মেঘ না হয়ে বৃষ্টি হয়ে লুটিয়ে পড়ে মিশে যেতাম মাটির সাথে.....see more


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks