Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label মোবাইলপ্রেম. Show all posts
Showing posts with label মোবাইলপ্রেম. Show all posts

Moments Of Love । তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে।


তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে, আমার হাতে তখন জলন্ত সিগারেট আর সে তখন মাটি থেকে ১টা ফুল কুড়িয়ে নিচ্ছিলো। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর কি অদ্ভুতভাবেই না সে ফুলটাকে দেখছিলো . . .  

সেই কুড়োনো ফুলটা হাতে নিয়ে মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেলো। আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়া দেখছিলাম এবং ঐ মূহুর্তে আমার মনে হচ্ছিলো এইরকম ১টা মেয়ে আমার পাশে থাকলে খুব ১টা খারাপ হতোনা, অথবা ঠিক এই মেয়েটাই!!. . . .

সেদিন থেকেই আমি মেয়েটাকে ভাবতাম, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো কাছে যাওয়ার সাহস হতোনা। কখনো কখনো তারসাথে চোখাচোখি হতো, সে দেখতো কিন্তু কিছু বলতো না।. . . .

তারপর একদিন সাহস করে সামনে এগিয়ে গেলাম, তার সাথে কথা বলবো বলে। কিন্তু সামনে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না! তখন সে নিজ থেকেই বললো ”কিছু বলবেন”

তারপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো, কখনো কখনো দেখা হতো। দেখা হলেই আমরা একসঙে হাটতাম . . .

তারপর একদিন আমি প্রপোজ করলাম! ও প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছিলো !!

আমি ভেবেছিলাম ও রাজি হবে না, কিন্তু ফুলগুলি হাতে নিয়ে ও প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলো এবং আমাকে হ্যা বলে দিয়েছিলো . . . .এরপর আমি এবং সে ”আমরা” হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশের সবকিছুই অন্যরকমভাবে পালটে গেলো . . . . . 
কেউ একজন ঠিকি বলেছিলো ”ভালোবাসার জন্য শুধুমাত্র একটি মূহুর্তই যথেষ্ট” …..





পুরুষরা প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায় যে ৬টি কারণে! -

প্রেম করবো মাথা খারাপ! প্রেম মানুষ করে?’ এমন কথা অনেক পুরুষই বলে থাকেন। কিন্তু এমন কথা বলার পরেও অনেক পুরুষকেই হর হামেশা প্রেমের সম্পর্কে জড়াতে দেখা যায়। আবার কেউ কেউ সত্যিই প্রেমের সম্পর্ক থেকে অনেক দূরে রাখেন নিজেকে। কিন্তু কেন? পুরুষরা প্রেমের সম্পর্কে জড়াতে কেনো ভয় পায়?
প্রেমের সম্পর্কে জড়াতে অধিকাংশ পুরুষই ভয় পায়। নানান দায়িত্ব, ঝামেলা ও জীবনচর্চার পরিবর্তনের ভয়ে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে চায় না। এছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো কারণে পুরুষরা প্রেমের সম্পর্কের দিকে এক পা আগালে তিন পা পিছিয়ে যায়। আসুন জেনে নেয়া যাক প্রেমের সম্পর্কে জড়াতে পুরুষদের ভয় পাওয়ার ৬টি কারণ সম্পর্কে।

টাকা খরচের ভয়

প্রেম করা মানেই টাকা খরচ। প্রেমিকা কে নিয়ে ঘুরতে যাওয়া, বিকেলে কিছু খাওয়া, বাসায় নামিয়ে দেয়া, উপহার কিনে দেয়া ইত্যাদি আরো নানান খরচ বেড়ে যায় প্রেম করলে। আর এই বাড়তি খরচ যোগাতে হিমশিম খেতে হয় অধিকাংশ পুরুষকেই। বিশেষ করে যারা নিজে আয় করেন না তাঁরা এই বাড়তি খরচ জোগানোর কথা চিন্তা করে প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।

স্বাধীনতা হারানোর ভয়

পুরুষরা মনে করেন একটি নারীর সাথে নিজেকে প্রেমের সম্পর্কে বেঁধে ফেলা মানেই নিজের স্বাধীনতা হারানো। যখন খুশি ঘুম, খাওয়া, রাত করে বাসায় ফেরা ইত্যাদি সব কিছুতেই প্রেমিকার নজরদারির ভয়ে প্রেম করার ইচ্ছাই চলে যায় অনেকের। বিশেষ করে যদি পুরনো প্রেমের তেঁতো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে প্রেমের সম্পর্কের পথে পা বাড়াতেই ভয় পায় পুরুষরা।

দায়িত্ব নেয়ার ভয়

প্রেমের সম্পর্ক মানেই প্রেমিকার দায়িত্ব নেয়া। আর এই দায়িত্ব নিতে ভয় পান অনেক পুরুষ। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকার সুবিধা অসুবিধা দেখা, নিরাপত্তা দেয়া, সঙ্গে দেয়া, সময় দেয়া ইত্যাদি আরো নানান রকম দায়িত্ব নিতে হয় পুরুষদেরকে। এক সঙ্গে এতো দায়িত্ব কাঁধে চাপাতে ভয় পায় পুরুষরা। আর তাই অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।

বন্ধু হারানোর ভয়

অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায় কারণ তাঁরা মনে করে প্রেমের সম্পর্কে জড়ালে বন্ধুরা তাদের থেকে দূরে সরে যাবে। প্রেমিকাকে সময় দিতে গিয়ে বন্ধুদের আড্ডায় যাওয়া হয়না অধিকাংশ পুরুষেরই। তাছাড়া অনেক সময় প্রেমিকা তার প্রেমিকের বন্ধুদেরকে পছন্দ করে না। ফলে বন্ধুদেরকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করে প্রেমিকের থেকে। তাই অনেক পুরুষই মনে করে প্রেম করলে বন্ধুত্ব নষ্ট হয়।

ঝগড়া হওয়ার ভয়

বর্তমান সময়ে প্রেম করা মানেই রাত জেগে চ্যাট করা, ফোনে কথা বলা, প্রেমিকার ঘন ঘন ফোন, মিস কল কিংবা ম্যাসেজ আসা। আর কোনো কারণে ফোন ধরতে না পারলেই শুরু হয় ঝগড়াঝাটি। এছাড়াও দেখা করতে না পারা, সময় কম দেয়া ও নানান বিষয় নিয়ে সারাক্ষণই ঝগড়াঝাটি লেগে থাকে অধিকাংশ প্রেমের সম্পর্কে। এসব দেখে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায়।

পরিবারের ভয়

প্রেম করা মানেই বিয়ের কথা ভাবা। আর নিজের পছন্দের মানুষের সাথে বিয়ের কথা বাসায় জানানোটা যেন পৃথিবীর সবচাইতে কঠিন একটি কাজ। প্রেমিকার বাসায় রাজি করানো, নিজের বাবা মা কে রাজি করানো, আত্মীয় স্বজনের কটু কথার ভয় ইত্যাদি আরো নানান রকম ঝামেলার কথা চিন্তা করে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায়।

আমি বৃষ্টি দেখেছি

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি. . .
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে. . . অনেক কেঁদেছি।

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি,
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি. . . .
আমি বৃষ্টি দেখেছি. . . .

চারটে দেয়াল মানেই নয়তো ঘর,
নিজের ঘরেও অনেক মানুষ পর।
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝপসা চোখে দেখা এই শহর. . .

আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি. . .
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি. . .
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি,
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি. . . .
আমি বৃষ্টি দেখেছি. . . .

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks