Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label আরিফিন রুমি. Show all posts
Showing posts with label আরিফিন রুমি. Show all posts

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)

Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Artist : Arfin Rumey (আরিফিন রুমি)
Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)

Download : Kichu Kotha Akashe Pathao


 কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

Khuje Khuje's Lyrics

Song: Khuje Khuje
Album: Porshi 2
Artist: Porshi n' Arfin Rumey
Lyrics: Anurup Aich
Video Director : Rommo Khan

 Youtube Link:  Khuje Khuje - Porshi & Arfin Rumey

Tomake khuje pai
oi nil akashe,
pai ja khuje
oi misti batashe.

Tumay valobashi
ami valobashi
pete chai aro kase...
aro kase...

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore..

kopaler oi tip
chokher e kajole,
tumake joria rakbo
premer e achole.

rongdonu ronga noy
noy jorna darhate,
tumar upoma khuji
du'choker tarate.

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore,,

tumi ful hoye
surobi chorale,
premer chadore
hridoye jorale.,
daw na tumi
duhaat bariye,
valobasa jete chai
tumake hariye,.

khuje khuje du'chokhe bujhe,
pai tumay aro kase,,
ake dhore bhada dujon
thakbo shara jonom dore..

Khuje Khuje (খুঁজে খুঁজে) By Porshi & Arfin Rumey - Porshi II Lyrics

শিরোনাম: Khuje Khuje (খুঁজে খুঁজে)
অ্যালবাম: Porshi II
শিল্পী: Porshi & Arfin Rumey
কথা: Anurup Aich



তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে
ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ) by Habib Wahid, Arfin Rumey & Pradeep

শিরোরাম: Hridoye Amar Bangladesh (হৃদয়ে আমার বাংলাদেশ)
শিল্পী: হাবিব, আরফিন রুমি ও প্রাদীপ কুমার









হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

পলকে পলকে (Poloke Poloke)

শিরোনাম: পলকে পলকে (Poloke Poloke)
কন্ঠ: আরফিন রুমি ও পড়শী
অ্যালবাম: নীলাঞ্জনা




পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।


একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।


মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে যায় কি বাচা বলো ।

প্রিয়তমা (Priyotoma) - Arfin Rumey

শিরনাম: প্রিয়তমা (Priyotoma)
ভালোবাসি তোমায় (Bhalobashi Tomay)
আরিফিন রুমি (Arfin Rumey)


তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।

বলোনা কোথায় তুমি (Bolna Kothay Tumi) - Arfin Rumey And Kheya

শিরোনাম: বলোনা কোথায় তুমি (Bolna Kothay Tumi)
অ্যালবাম: ভালোবাসি তোমায় (Bhalobashi Tomay)
আরফিন রুমি এবং খেয়া (Arfin Rumey And Kheya)


বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। 

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।

রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।

মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।

কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও

হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। 

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks