Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label হাসান. Show all posts
Showing posts with label হাসান. Show all posts

আজ এই মেঘে ঢাকা রাত - হাসান

আজ এই মেঘে ঢাকা রাত-
স্তব্ধতায় ভাবি।
আড়ালে সে তো চলে যায়,
নীরবেই কাঁদি।
স্মৃতিগুলো ডেকে যায়,
আজও আমারে কাঁদায়।
দোষগুলো শুধুই কি আমার?
বলো কীই বা অপরাধ?
আমি ভেঙ্গে দেবো আজ সবই।
ফিরে এসো আহত হৃদয়ে,
চাই ফিরে সে দিন।
কোথায় তুমি হারালে?
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়?
আজো পথ চেয়ে রই, আসবেই ফিরে,
রেখেছি সব আলো আমার তোমারই তরে।
আজ এই মেঘে ঢাকা রাত-
স্তব্ধতায় ভাবি।
আড়ালে সে তো চলে যায়,
নীরবেই কাঁদি।
স্মৃতিগুলো ডেকে যায়,
আজো আমারে কাঁদায়।
দোষগুলো শুধুই কি আমার?
বলো কী বা অপরাধ?
আমি ভেঙ্গে দেবো আজ সবই।
ফিরে এসো আহত হৃদয়ে,
চাই ফিরে সে দিন।
কোথায় তুমি হারালে?
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়?
ফিরে এসো
ফিরে এসো...


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks