Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label bangalsedhi recipe. Show all posts
Showing posts with label bangalsedhi recipe. Show all posts

হট থাই চিকেন উইংস

ranna banna o beauty tips
হট থাই চিকেন উইংস
আজকাল রেস্টুরেন্টে গেলে বাচ্চা থেকে শুরু করে তরুণ-তরুণীরা পর্যন্ত সকলেই একটা খাবার অর্ডার করে থাকেন। আর তা হল চিকেন উইংস। ক্রিপসি, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি খেতে দারুন। থাই এই খাবারটি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন হট থাই চিকেন উইংস!

উপকরণ:

  • ১.৫ টেবিল চামচ থাই রেড কারী পেস্ট
  • ৮টি মুরগির পাখনা
  • ১ টেবিল চামচ তেল
  • ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
  • লবণ স্বাদমত
  • গোল মরিচ গুঁড়ো স্বাদমত
  • ১/২ কাপ ময়দা
  • ১ টি ডিম
  • ১ টেবিল চামচ রসুন কুচি
  • ১ টি পেঁয়াজ কলির কুচি
  • ১ টেবিল চামচ রেড চিলি সস
  • ১ টেবিল চামচ ফিশ সস
  • ১ টেবিল চামচ টমেটো কেচাপ
  • ৮-১০টি কচি সিম
  • ৬-৮ টি পুদিনা পাতা

প্রণালী:

১। একটি প্যানে তেল গরম করতে দিন।
২। এবার একটি পাত্রে মুরগির পাখনা আদা রসুনের পেস্ট, লবণ এবং গোল মরিচ গুঁড়ো মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেইট করে রাখুন।
৩। ময়দা, লবণ, গোল মরিচ গুঁড়ো, ডিম এবং পানি ভাল করে মিশিয়ে বেটার তৈরি করে নিন।
৪। এখন ময়দার ঘোলাটা মুরিগের পাখনার সাথে মিশিয়ে নিন।
৫। প্যানে তেল গরম হয়ে গেলে এতে মুরগির পাখনাগুলো দিয়ে দিন।
৬। মুরগির পাখনাগুলো বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৭। এবার সস তৈরি করার জন্য একটি পাত্রে তেল দিন।
৮। এরপর এতে আদা রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, থাই রেড কারী পেস্ট এবং পানি দিয়ে নাড়ুন।
৯। তারপর এতে চিলি সস, ফিশ সস, টমেটো কেচাপ এবং পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।
১০। ঘন হয়ে আসলে এতে চিকেন উইংসগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১১।  এতে সিম, পেঁয়াজ কলি কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
১২। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস।

কেবল শীতে কেন, বসন্তেও খেয়ে দেখুন হাঁস!

ranna banna o beauty tips
হাঁসের মাংস 
আর কদিন বাদেই কাঠ ফাটা গরমে অতিষ্ঠ হয়ে উঠবে জীবন। তাই শীতে যদি হাঁস খাওয়া না হয়ে থাকে, এখনোই সময় হাঁসের মাংস চেখে দেখার।, রেসিপি দিচ্ছেন শারমিন হক।    
উপকরণ -  
  • রাজ হাঁসের মাংস ১ কেজি (পরিমানমত) 
  • পেঁয়াজ কুচি হাফ কাপ 
  • পেঁয়াজ বাটা ১ কাপ 
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • টমেটো পিউরি ২ কাপ
  • হলুদ গুঁড়ো ২ চা চামচ (ইচ্ছানুযায়ী বাড়াতে কমাতে পারেন)
  • মরিচ গুঁড়ো ৩ চা চামচ (ইচ্ছানুযায়ী বাড়াতে কমাতে পারেন)
  • ধনে গুঁড়ো ১ চা চামচ - জিরা গুঁড়ো ১চা চামচ
  • দারুচিনি ৩ টুকরা
  • এলাচ ৩ টুকরা
  • তেজপাতা ১টা
  • টমেটো কুচি ২ কাপ
  • লবণ (পরিমানমত)
  • কাচাঁ মরিচ ফালি ৪ টা
  • আস্ত কাচাঁ মরিচ ৮টা   


প্রস্তুত প্রনালী  
-একটা ডিসে কাচাঁ মরিচ বাদে সব মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। 
 -এবার ১৫ মিনিট রেখে দিতে হবে।  
-১৫ মিনিট পর প্রেশার কুকারে দিয়ে কষাতে হবে।কষানো হলে তাতে রাজ  হাসেঁর মাংশ দিয়ে আবার কষাতে হবে। 
-পানি কমে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন। পানি কমে গেলে আবার পানি দিয়ে দিন।পানি কমে মাংস সিদ্ধ হলে তাতে আস্ত কাচাঁ মরিচ দিয়ে দিন।  ঝোল মাখা মাখা হলে ফালি করা কাচাঁ মরিচ দিয়ে নেড়ে নামিয়ে গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করুন।    

টিপস হাসেঁর মাংস একটু বেশি কষাতে হয়। সাথে মশলাটাও ভাল করে কষাবেন মাংশ দেয়ার আগে। হাসেঁর মাংশ যত কষাবেন তত মজা হবে। 
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks