Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label breakfast recipe. Show all posts
Showing posts with label breakfast recipe. Show all posts

ঝটপট নাস্তা শানা পাকাড়ো

ranna banna o beauty tips
ঝটপট নাস্তা শানা পাকাড়ো
হঠাৎ করে মেহমান চলে এল, ঘরে তেমন কোন খাবার নেই। তখন কি করবেন? বাইরে যাবেন, নাস্তা কিনবেন, তারপর আপ্যায়ন করবেন? তারচেয়ে সহজ কোন কিছু ঘরে তৈরি করে ফেলুন। স্বল্প সময়ে অল্প কিছু উপাদান দিয়ে সহজে তৈরি করে নিতে পারেন শানা পাকোড়া! আসুন তাহলে জেনে নেওয়া মুড়মুড়ে শানা পাকাড়োর রেসিপিটি।

উপকরণ:

৪টি পেঁয়াজ কুচি
ধনেপাতা কুচি
২টি কাঁচা মরিচ কুচি
লবন স্বাদমত
১/২ চা চামচ জিরা
১/২ চা চামচ ধনিয়া
১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
১ চা চামচ লাল শুকনো মরিচ
১/৪ চা চামচ বেকিং সোডা
১.৫ কাপ বেসন
পানি
তেল ভাজার জন্য

প্রণালী:

১। একটি পাত্রে পেঁয়াজ কুচি, ধনিয়া, কাঁচা মরিচ কুচি, লবণ, জিরা, মরিচ গুঁড়ো, লাল শুকনো মরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। তারপর এতে ময়দা অথবা বেসন এবং পানি দিয়ে ভাল করে মেশান। মিশ্রণটি যেন ঘন হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
৩। প্যানে তেল গরম করতে দিন।
৪। তেল গরম হয়ে আসলে চামচ দিয়ে পাকোড়ার মিশ্রণটি ছোট ছোট বল করে দিয়ে দিন।
৫। বলগুলো বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৬। ব্যস তৈরি হয়ে গেল মচমচে শানা পাকাড়ো। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার এই খাবারটি।
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

গোলাপ পিঠা

ranna banna o beauty tips
গোলাপ পিঠা
পিঠা পুলির দেশ বলা হয় বাংলাদেশকে। নানা স্বাদের নানারকম পিঠা তৈরি করে হয় এখানে। এর মধ্যে গোলাপ পিঠা অন্যতম। গোলাপের আকৃতিতে তৈরি করা হয়, বিধায় এই পিঠার নাম গোলাপ পিঠা। তুরস্কে এই গোলাপ পিঠাটি একটু ভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে। সুজি দিয়ে তৈরি করা যায় এই মজাদার পিঠাটি। তাহলে জেনে নেওয়া গোলাপ পিঠা তৈরির ভিন্ন রেসিপিটি।
উপকরণ:
১.৫ কাপ ময়দা
৩ কাপ চিনি
১ কাপ সুজি
১ কাপ টকদই
১/২ কাপ গলানো মাখন
১/২ কাপ তেল
২ চা চামচ ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার
২ চা চামচ বেকিং পাউডার
২০-২৫টি কাঠবাদাম
১/২ টা লেবুর রস
প্রণালী:
১। প্রথমে পানি এবং চিনি দিয়ে সিরা তৈরি করে নিন।
২। পানি এবং চিনি গলানো হয়ে গেলে ময়লা কাটানোর জন্য লেবুর রস দিয়ে দিন। এতে করে চিনির ময়লা দূর হয়ে যাবে।
৩। প্রথমে একটি পাত্রে গলানো মাখন, তেল, টকদই, সুজি দিয়ে ভাল করে মিশিয়ে দিন।
৪। তারপর এতে অল্প করে ময়দা মেশাতে থাকেন। ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডার ডো তে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৫। বাকী ময়দা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এবার ডোটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে ঢেকে ১৫ মিনিট গরম স্থানে রেখে দিন।
৭। এখন ডোটি চার টুকরো করে নিন।
৮। একটি ডো নিয়ে ৩ মিলিমিটার পুরু করে রুটি বেলে নিন।
৯। একটি গ্লাস দিয়ে ৫টি রুটি কেটে নিন। এবার পাঁচটি গোল রুটি একটি অপরটির নিচে নিচে (ভিডিও এর মত করে) সাজিয়ে নিন। প্রথম থেকে রোল করে শেষ পর্যন্ত নিয়ে নিন। দেখবেন গোলাপ আকৃতি হয়ে গেছে। শেষের অংশটুকু ছুরি দিয়ে কেটে ফেলুন।  
১০। গোলাপ পিঠার উপর একটি করে কাঠবাদাম দিয়ে দিন।
১১। ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াস অথবা ৩৬০ ডিগ্রী ফারেনহাইটে প্রি হিট করে নিন।
১২। প্রি হিট ওভেনে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।
১৩। এবার বেক করা পিঠাগুলোর উপর চিনির সিরা দিয়ে দিন।
১৪। ব্যস তৈরি হয়ে গেল মজাদার গোলাপ পিঠা।
টিপস:
১। ওভেনের পরিবর্তে তেল গরম করে ভেজে নিতে পারেন গোলাপ পিঠা। বাদামী রং হয়ে আসলে চিনির সিরায় দিয়ে দিন।
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে


ঝটপট নাশতা মাসালা ম্যাকারনি

ranna banna o beauty tips
ঝটপট নাশতা মাসালা ম্যাকারনি
নুডলস বা ম্যাকারনি দিয়ে পাস্তা রান্না করে খাওয়া হয় হরহামেশাই। কিন্তু এই ম্যাকারনি রান্নায় কখনো গরম মশলা ব্যবহার করেছেন কি? অনেকেই হয়তো ভাবছেন মাংস রান্নার এই উপাদান ম্যাকারনিতে মটেই মানাবে না। চলুন, দেখে নেই এমন একটি ম্যাকারনি রেসিপি যাতে মানিয়ে যাবে গরম মশলার ঝাঁঝালো স্বাদ। সকাল কিংবা দুপুর, যে কোনো সময়ে পেট ভরাতে এই খাবারটি দারুণ।

উপকরণ
- ১টা বড় পিঁয়াজ মিহি কুচি
- পৌনে এক কাপ ক্যাপসিকাম মিহি কুচি
- দেড় কাপ ম্যাকারনি
- ১ টেবিল চামচ তেল
- ২টা টমেটো
- ১ চা চামচ সরিষা
- কয়েকটা কারী পাতা কুচি
- ৩টা কাঁচামরিচ কুচি
- দেড় চা চামচ আদা কুচি
- ১ চা চামচ কাশ্মিরি মরিচের গুঁড়ো
- আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
- লবণ স্বাদমতো
- ১ চা চামচ লেবুর রস
- ১ টেবিল চামচ টেমেটো কেচাপ
- ১ টেবিল চামচ ধনেপাতা কুচি

প্রণালী
১) মাঝারি আকারের একটা সসপ্যানে ৬ কাপ পানি এবং অল্প করে লবণ দিন। পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে ম্যাকারনি দিন। নরম হয়ে গেলে নামিয়ে নিন। বেশি নরম করবেন না। পানি ঝরিয়ে রাখুন।
২) একটা ব্লেন্ডারে টমেটো ব্লেন্ড করে রাখুন।
৩) মাঝারি আকারের একটি ফ্রাইং প্যান গরম করুন। এতে তেল দিন এবং কিছুটা গরম হতে দিন। সরিষা দিয়ে দিন, এগুলো ফুটতে থাকবে। এরপর আদা, কাঁচামরিচ, কারী পাতা এবং পিঁয়াজ দিন। কয়েক মিনিট সাঁতলে নিন যাতে পিঁয়াজ নরম হয়ে আসে।
৪) পিঁয়াজ নরম হয়ে এলে টমেটো পিউরি দিয়ে দিন। আরও দিন মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে রান্না করুন ৩ মিনিট।
৫) এবার ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এরপর সেদ্ধ ম্যাকারনি দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন যাতে পুরো মশলা মেখে যায় এতে। এরপর লেবুর রস এবং ধনেপাতা কুচি দিয়ে দিন। মিশিয়ে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম।

ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিও

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks