Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label chicken roast. Show all posts
Showing posts with label chicken roast. Show all posts

স্বাদ বদলে কেরালা চিকেন রোস্ট

ranna banna o beauty tips
কেরালা চিকেন রোস্ট
একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার রান্না করা মোটেই সহজ কথা নয়। এমন খাবার রান্না করা যায় বটে কিন্তু সাধারণত তাতে অনেক দামী দামী উপকরণ লাগে, রান্না করতেও হয়তো শিখতে হয় বিভিন্ন মারপ্যাঁচ। কিন্তু আপনি যদি একদম কম ঝামেলায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে এই রেসিপিটি আপনারই জন্য। দেখে নিন কেরালা চিকেন রোস্টের রেসিপি। খাবারটি যেমন মজাদার, তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো।

উপকরণ
- ৭৫০ গ্রাম হাড় সহ মুরগীর মাংস, মাঝারি টুকরো করে কাটা
- ৪/৫ কোয়া রসুন
- ১ ইঞ্চি পরিমাণ আদা কুচি
- ২/৩টা কাঁচামরিচ
- সিকি চা চামচ ধনে গুঁড়ো
- সিকি চা চামচ মরিচ গুঁড়ো
- সিকি চা চামচ হলুদ গুঁড়ো
- সিকি চা চামচ ভিনেগার
- লবণ স্বাদমতো
- ২ টেবিল চামচ তেল
- ১টা বড় পিঁয়াজ কুচি
- পৌনে এক কাপ টমেটো পিউরি
- সিকি চা চামচ গরম মশলা গুঁড়ো
- অর্ধেকটা লেবুর রস

প্রণালী
১) রসুন, আদা, কাঁচামরিচ, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভিনেগার এবং অল্প করে পানি ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
২) মুরগীর টুকরোগুলোকে একটা বোলে নিন। এতে এই পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর লবণ দিয়ে মেশান। ম্যারিনেট হতে রাখুন কিছুক্ষণ।
৩) একটা নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে পিঁয়াজ দিয়ে ভালো করে সাঁতলে নিন। এতে ম্যারিনেট করা মুরগী দিয়ে দিন এবং সাঁতলে নিন যাতে সেদ্ধ হয়ে আসে।
৪) টমেটো পিউরি দিয়ে দিন এতে। ভালো করে মিশিয়ে ঢেকে রান্না হতে দিন ৩-৪ মিনিট।
৫) এরপর গরম মশলা গুঁড়ো দিন। ওপরে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। রান্না হতে দিন আরও কয়েক মিনিট। এরপর নামিয়ে ফেলুন।

ওপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি

সুস্বাদু ও রসালো মুরগির রোস্ট

ranna banna o beauty tips
সুস্বাদু ও রসালো মুরগির রোস্ট
কোনো উপলক্ষ্যে খাবার আয়োজন মানেই মুরগির রোস্ট। বাড়ির সদস্যদের বায়না মেটাতে ছুটির দিনটিও হয়ে যায় এমনই এক উপলক্ষ্য। বাড়িতে, অতিথির আপ্যায়নে বা রেস্টুরেন্টে খাওয়া একই রোস্টে থাকে স্বাদের ভিন্নতা। নিজের হাতে রান্না রোস্ট কোনো কোনোদিন একটু বেশিই ভালো লেগে যায়। রসালো এমন মুরগির রোস্টের নাম শুনতেই জিভে পানি চলে আসে যে কারো। কিন্তু নিশ্চিতভাবে সুস্বাদু এবং রসালো মুরগিরে রোস্ট করার কৌশল জানা থাকলে আর চিন্তা কি? আসুন এক নজরে শিখে নেয়া যাক।

যা যা লাগবে

রোস্টের আকারে চার টুকরো মুরগির মাংস, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, নারিকেল বাটা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, বড় এলাচ ১টি, ছোট এলাচ ৩টি, তেজপাতা ২টি, জিরা বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, ২ কাপ পানি, তেল, লবণ স্বাদমতো, লবঙ্গ ৪টি, দারুচিনি ২ টুকরা।

যেভাবে করতে হবে

মুরগিগুলো ভালো ভাবে ধুয়ে নিতে হবে। তেল, পেঁয়াজ আর পানি ছাড়া রান্না পাত্রে সব মসলা দিয়ে মাংস ভালো করে মেখে নিন। আধা ঘণ্টা রেখে পানিসহ পাত্রটি চুলোতে উঠিয়ে দিন। এবার অল্প আঁচে দশ মিনিট রান্না করতে হবে। তারপর আলাদা একটি কড়াইয়ে আধা কাপ তেল গরম করুন। তেল গরম হলে মংসগুলোকে ঝোল থেকে উঠিয়ে ভেজে নিতে হবে। মাংস বাদামী রঙ হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হলে মাংসগুলোকে আবার সে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মাংসে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার দশ মিনিট অল্প আঁচে রান্না করুন। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন রসালো মুরগির রোস্ট।
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks