Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label বাপ্পা মজুমদার. Show all posts
Showing posts with label বাপ্পা মজুমদার. Show all posts

Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ) By Bappa Mazumder

Title : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)
Artist : Bappa Mazumder

Download : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)

 


পথ হারিয়েছি অনেকবার
ফেলেছি হাতের ক্যাচ
জয়ের দ্বারে পৌঁছে গিয়েও
হেরেছি জেতা ম্যাচ

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান

মোগো আছে মেলা সাহস
আছে মোগো বিশ্বাস
১৬ কোটি মাইনষে জিততো চায়
বাদিয়ারে নিশ্বাস
লক্ষ্য অ্যাহন অনেক দূরে
পাড়ি দিতে হইবো বহু পথ
বিশ্বেও সেরা হইতে হইবো
লইলাম এ শফথ
সময় এখন আগুইবার
ভাঙ্গো হকল ঝামেলা
সময় এখন জেইগা উঠার
জিত করার মেলা বাধা

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান (২)

 

লিরিক্স:  Lyrics Store

Obuj (অবুঝ) By Bappa From The Album The Hit Album 4 Lyrics

Title : Obuj (অবুঝ)
Artist : Bappa (বাপ্পা)
Album : The Hit Album 4 (দি হিট এ্যালবাম ৪)

Download : Obujh - Bappa (The Hit Album 4)


অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি 
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে 
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে 
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক 
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি 
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা 
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ 
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ 
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।

দিন বাড়ি যায় - বাপ্পা মজুমদার

দিন বাড়ি যায়   

বাপ্পা মজুমদার


দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!


নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়


মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়

ছায়ামেঘ [ Chayamegh -Bappa & Kona ]

ছায়ামেঘ

কন্ঠ : বাপ্পা/কনা
কথা, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ
 অ্যালবাম : নির্বাচিতা


তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।

সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।

খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমর ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।

সাদা ময়লা ~ দলছুট (DOLCHUT)

সাদা ময়লা

বাপ্পা মজুমদার/সঞ্জীব

দলছুট (DOLCHUT)
 
 
সাদা ময়লা রঙ্গিলা পালে
আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে
জলের সন্তরণ
সদ্য ফোঁটা কুঁড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে জলের সন্তরণ ।।

হাজা মজা এক পুকুর তার
ভিতরে শিং মাছ
জংলা ভরা খেতের ভিতর
গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নর
পাল উড়াইয়া নৌকা গেল বাতাসে সরসর

কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই
ঝরায় কালো ফুল
জীবন শাস্ত্রে মন্ত তোলে
ভ্রমর গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন
 
গায়ের ময়লা রঙীলা জামায় পুতিঁগন্ধ গোলাপ
আর আর্বেলিয়ার ময়লা মনে হাতির সন্তরণ

ধনীর আহার কারো পেটে গন্ধভরা জোলাপ
আর বাসিভাতে পান্তা দিলে মনের সন্তরণ ।।

মাটি সাবান খাঁটি যে তার ভিতরে সোডিয়াম
প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধভরা দাম
ট্যাপের জলে যায় না কোন দেহের সন্তাপ
নদীর জলই ধুয়ে দিল দেহের যত পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বায়ে
জীবন নদী আঁকা-বাঁকা তার ভিতরে নায়ে
নর-নারীর হাঁড়ি-পাতিলে ধোঁয়ারই সংসার
মিলন কি হয় সাগরে শেষে আরেকবার
সাদা ময়লা......।।

You Tube
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks