Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label Bangla-jokes. Show all posts
Showing posts with label Bangla-jokes. Show all posts

আজকের জোকস ৪ টি


শিমুল বিদেশ থেকে এসে তার মাকে জিজ্ঞেস করলো-
শিমুল : মা! আমার বউ কোথায়?
মা : তোর বউ তো মইরা গেছে!
শিমুল : আমাকে এতোদিন বলনি কেন?
মা : ভাবছি তোরে সারপ্রাইজ দিমু!
---------------------------------------------------------
চোরাকারবারি কাল্লু খাঁ তার সাগরেদকে ডেকে বললো, ‘যা তো দেখে আয় রাস্তায় কোনো পুলিশ আছে কি না।’ খানিক পরেই সাগরেদ একদল পুলিশ নিয়ে হাজির। বললো, ‘ওস্তাদ, রাস্তায় কোথাও পুলিশ পাইনি, তাই থানা থেকেই ডেকে নিয়ে এলাম।`
------------------------------------------------
বল্টু নতুন বিয়ে করেছে। প্রথমবার যখন শ্বশুর বাড়ি গেল দাদি শাশুড়ি তাকে নতুন সাবান দিয়ে নদীতে গোসল করতে পাঠালো। কিন্ত বল্টু নদীর তীরে গিয়ে সাবানের সুগন্ধ পেয়ে ভাবলো এটা চকলেট। তাই খেয়ে ফেললো। দাদী শাশুড়ি রাগ করে বল্টুর বাবাকে বললো, আপনার ছেলের কাছে আমার নাতনি বিয়ে দেয়া ভুল হয়েছে। সে এতো বোকা যে নদীর তীরে গিয়ে সাবান খেয়ে ফেললো!
তখন বল্টুর বাবা বললো, কী বোকা ছেলে, ছিঃ! খাওয়ার জিনিস খাবে কিন্ত বাড়িতে বসে না খেয়ে নদীর তীরে গিয়ে খেলো! মান সম্মান কিছু রইলো না!
-----------------------------------------------------------------
পুলিশ : তুমি কোথায় থাকো?
সুমন : আমার বাবা মা এর সাথে।
পুলিশ : তোমার বাবা মা কোথায় থাকেন?
সুমন : আমার সাথে।
পুলিশ : তোমরা সবাই কোথায় থাকো ?
সুমন : একসাথে।
পুলিশ : উফফ তোমার বাসা কই ?
সুমন : আমার প্রতিবেশীর বাসার পাশে।
পুলিশ : তোমার প্রতিবেশীর বাসা কোথায় ?
সুমন : আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন না।
পুলিশ : আরে ভাই আগে বল কই?
সুমন : আমার বাসার পাশে।

আজকের জোকস : ১৫ সেপ্টেম্বর ২০১৫

জোকস-১
বাসর রাতে পল্টু তো খুব কনফিউজড, বউয়ের সাথে যে কি কথা বলবে! আধা ঘন্টা অনেক চিন্তাভাবনা করার পর, পল্টু তার বউকে বললো, `আপনার বাসার লোকেরা কি জানে যে আজকে আপনি এখানে থাকবেন?`
জোকস-২
স্যার : ওই আবুল তোর হোমওয়ার্ক কই?
আবুল : স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমাদের বাড়ির কুত্তাটা খাইয়া ফেলছে তাই আনতে পারি নাই। স্যার আবুলকে বসিয়ে দিলেন। এটা দেখে বল্টুও স্যারের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি করলো।
স্যার : ওই বল্টু তোর হোমওয়ার্ক কই?
বল্টু : স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমি খাইয়া ফেলছি।
স্যার : কী! তুই খাইছস ক্যান?
বল্টু : কী করমু স্যার, আমগো বাড়িতেতো কুত্তা নাই!

 আরো কিছু জোকস পর্ব : 
০৯ সেপ্টেম্বর ২০১৫
 
জোকস-৩
১ম ভিক্ষুক : এই মিয়া তুমি না আগে রেল স্টেশনে ভিক্ষা করতা। এইখানে আইছো কেন?
২য় ভিক্ষুক : ওই জায়গাডা মেয়ের জামাইরে যৌতুক দিছি।
জোকস-৪
অফিসের কর্মচারী আর বসের মধ্যে কথা হচ্ছে-
কর্মচারী : স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দেবেন?
বস : কেন?
কর্মচারী : আমার স্ত্রীকে নিয়ে একটু শপিংয়ে যাব।
বস : না, কোনো ছুটি হবে না।
কর্মচারী : আপনি আমাকে বাঁচালেন, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ!
জোকস-৫
শিক্ষক তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে। এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে ।
শিমুল : স্যার আমি প্রতিদিন ক্রিকেট, ফুটবল এবং টেনিস খেলি ।
শিক্ষক : গুড বয়। সাব্বাস। তা তুমি প্রতিদিন কয় ঘন্টা করে খেলো?
বল্টু : মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত স্যার। 

আজকের জোকস : ১৪ সেপ্টেম্বর ২০১৫

   জোকস - ১ 
 পিংকি তার মাকে বললো, `আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাবো!`
সেকথা শুনে পিংকির মা কেঁদে কেঁদে বললো, আমি তোর বাবার সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে, তোর ফুফা পালিয়েছে দুধওয়ালির সাথে, তোর ফুপি ভেগেছে মালির সাথে, তোর চাচাত বোন রিংকি ভাগলো কাশেমের সাথে, তোর বাবা দুইবার পালিয়ে গিয়েছিল পাশের বাসার করিমের বউয়ের সাথে, এখন তুইও পালিয়ে গেলে আমাদের মান সম্মান তো কিচ্ছু থাকবে না
 জোকস -২
সুমনের স্ত্রী সুমনকে বলছে, `এই শোনো, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা, বুঝেছ?` এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠলো, `হ আফা! আফনেই বুঝান তারে। আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি!
জোকস -৩  
পল্টু তার বউকে নিয়ে কফিশপে গেছে-
পল্টু : কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউ :  হোক, সমস্যা কী?
বলটু :  আরে গাধী, মূল্যতালিকা দেখো। হট কফি- ২০ টাকা, কোল্ড কফি- ৫০ টাকা। ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে! 
 

আজকের ৪ টি জোকস

আজকের জোকস : ১২ সেপ্টেম্বর ২০১৫

হাবলু : ভাড়া কত হয়েছে?
ট্যাক্সি চালক : ১২০ টাকা
হাবলু : এই নেও ৬০ টাকা
ট্যাক্সি চালক : মানে! ৬০ টাকা কেন?
হাবলু : তুমিও তো বসে এসেছ, তাই অর্ধেক ভাড়া তোমার! তোমারটা আমি কেন দেবো?
------------------------------------
  
আরো একটি জোকস পর্ব : আজকের জোকস : ০৯ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষক : ধরো, তোমাকে বলা হলো ৪ জন মানুষের মধ্যে ৩ টা আপেল ভাগ করে দিতে। কিন্তু আপেল কাটা যাবেনা। কিভাবে ভাগ করবে?
ছাত্র : এটা কোনো ব্যাপার হলো, ছুরি দিয়ে একজনকে ঘ্যাচাং কইরা দিমু, আর তিন জনরে তিনটা আপেল দিয়া দিমু!
-------------------------------------
স্বামী : গতবার তোমার জন্মদিনে একটা নেকলেস দিয়েছিলাম। তুমি বলেছিলে ধন্যবাদ দেয়ার ভাষা খুঁজে পাচ্ছ না, মনে আছে?
স্ত্রী : মনে আছে, তা এবার কী দিচ্ছ গো?
স্বামী : ভাষা শেখার জন্য একটা ডিকশনারী!
------------------------------------------------------------------
বিচারক : নিজ হাতে তুমি তোমার বাবা-মাকে গুলি করে মেরেছ, এটা স্বীকার করার পর তোমার আর কী বলার আছে?
আসামি : আমি এখন এতিম, এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর!

জোকস কেমন হলো , কমেন্ট এ জানাতে ভুলবেন না ।

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks