Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

BANGLA KOBITA : Keou Dekechilo Amay (কেউ ডেকেছিল আমায়) - Shirshendu Mondal


কেউ ডেকেছিল আমায়,
সে এক অদ্ভুদ চোখে হেসে,
কেউ ভেবেছিল, খালি আমায়
ও খালি রংচটার ঘোরে মেশে।

কেউ বলেছিল,আমি ভালোবাসি,
তাই তোমায় মানাতে "না",
কেউ হেঁটেছিল দুপা সাহস করে,
আর বুঝেছিল আমার অদ্ভুদ যত বিশ্রী বায়না।

কেউ দেখেছিল,যেথা নতুন আমায়,
ওর মনের আড়াল ঘেষে,
আর সাদায় মোড়া ফ্যান এর আধাঁরে
ভেজা শিশিরের সাথে মেশে।

কেউ কেঁদেছিল একলা ঘরেতে বসে,
তোমায় না বোঝা ভিড় ট্রামে,
কেউ বলেছিল, কিছু কথা ছিল,
যারা আজও এ দরিয়ায় জোয়ার আনে।

-----
Shirshendu Mondal
Sonarpur
South 24 Parganas
----------------------

BANGLA KOBITA : JANI NA TUMI KE (জানি না তুমি কে) - SAGAR RAJBONSHI


জানি না তুমি কে,
হয়তো ভোরের আলো,
হয়তো ছায়া,
নয়তো তুমি
ভালোবাসার বাঁধনে পরা
এক অপরূপ মায়া।

জানি না তুমি কে,
হয়তো চেনা,
তাইতো খুঁজে বেরাই
ভালবাসা দিয়ে।
হয়তো পাবো, নয়তো হারাবো
জানি না তুমি কে।

থাকবো আশায়, বাঁধবো ভালোবাসায়,
পাবো তোমাকে জানি
বুক ভরা ভালোবাসায়।

জানি না তুমি কে।।


-----
Sagar Ragbanshi
Adarsha Pally
New Town
Kolkata
----------------------

BANGLA KOBITA : NOTUN BACHOR (নতুন বছর) - SAGAR RAJBONSHI





নতুন বছর
নতুন সাজে
দেখো কে এলো
সবার মাঝে,

আমিও সাজি
তুমিও সাজো
সাজাও না ত তাকে,

যেমন আসে
তেমন যায়
শূন্য হাতে।।


-----
Sagar Ragbanshi
Adarsha Pally
New Town
Kolkata
----------------------

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks