Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label natural. Show all posts
Showing posts with label natural. Show all posts

কেমন চুল কতবার শ্যাম্পু করা উচিত আপনি জানেন কি?

ranna banna o beauty tips
কেমন চুল কতবার শ্যাম্পু করা উচিত আপনি জানেন কি?
চুল পরিচর্যায়  প্রথম ধাপটি হল শ্যাম্পু করা। শ্যাম্পু চুলের ময়লা, ধুলো, বালি পরিষ্কার করে। অনেকে মনে করেন শ্যাম্পু করা, তেল দেওয়া তো রোজকার কাজ। এই কাজগুলোর জন্য বাড়তি যত্নের কী আর প্রয়োজন আছে? এমন ধারণাটি ভুল। চুলের যত্নে একটি ছোট ভুল চুলের ক্ষতি করতে পারে বহুগুণ। চুল কতবার শ্যাম্পু করা উচিত-এমন প্রশ্ন প্রায় সব নারীদের মনে। কেমন চুল কত দিন পর পর শ্যাম্পু করবেন  তা নিয়ে আজকের এই ফিচার।

১। শুষ্ক চুল

আপনি যদি শুষ্ক বা ড্রাই চুলের অধিকারী হয়ে থাকেন, তবে প্রতিদিন চুল শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। শুষ্ক চুল সপ্তাহে দুইবার শ্যাম্পু করা উচিত। এবং শ্যাম্পু করার পর অব্যশই কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।

২। সিল্কি চুল

গবেষণায় দেখা গেছে যে, তৈলাক্ত চুল বেশি তেল শোষণ করে অন্যান্য চুলের তুলনায়। এই কারণে এটি চুল শ্যাম্পু করার প্রয়োজন পড়ে। সপ্তাহে দুই থেকে তিনবার চুল শ্যাম্পু করা উচিত। ঘরের বাইরে যদি প্রতিদিন বের হতে হয়, তবে প্রতিদিন শ্যাম্পু করা প্রয়োজন।

৩। মাঝারি, মোটা চুল

মাঝারি চুল সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করা প্রয়োজন। এটি তৈলাক্ত চুলের মত তেল শোষণ করে না। তবে চুলের ময়লা, তেল পরিষ্কার করার জন্য সপ্তাহে দুইবার শ্যাম্পু করা প্রয়োজন।

৪। ভারি চুল

ভারি চুল রোজ রোজ শ্যাম্পু করার প্রয়োজন পড়ে না। সপ্তাহে একদিন শ্যাম্পু করা প্রয়োজন ভারি চুলের জন্য। তবে হ্যাঁ ঘরের বাইরে যদি বেশি যাওয়া হয় তার জন্য বেশি শ্যাম্পু করা প্রয়োজন পড়ে।

শ্যাম্পু করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন।

১। একই শ্যাম্পু খুব বেশিদিন ব্যবহার করা উচিত নয়।

২। চুলে শ্যাম্পু করার আগে চুল ভাল করে ভিজিয়ে নিন।

৩। চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু পছন্দ করা উচিত।

৪। শ্যাম্পু করার সময় চুল অতিরিক্ত ঘষা থেকে বিরত থাকুন।

৫। চুল পরিষ্কারের ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করুন।

চায়ের দাগ তোলার ৬ টি সহজ উপায়

ranna banna o beauty tips
চায়ের দাগ তোলার ৬ টি সহজ উপায় 
কম বেশি সবাই চা পান করে থাকেন। পছন্দের পানীয়ের মধ্যে চা অন্যতম। চা পান করতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত কাপড়ে চা পড়ে যায়। চায়ের দাগ সাথে সাথে পরিষ্কার করা না গেলে তা কাপড়ে স্থায়ীভাবে বসে। চায়ের এই জেদী দাগ সাধারণ ডিটারজেন্ট দিয়ে দূর করা সম্ভব হয় না। ঘরোয়া কিছু উপায়ে এই দাগ দূর করা সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী উপায়গুলো।

১। ভিনেগার

কয়েক কাপ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন। এটি স্প্রে বোতলে ভরে রাখুন। চায়ের দাগের উপর এটি স্প্রে করুন। এরপর কিছক্ষণ ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ দূর হয়ে গেছে।

২। গরম পানি 

সূতির কাপড় থেকে চায়ের দাগ উঠানোর খুব সহজ একটি উপায় হল গরম পানির ব্যবহার। চায়ের দাগের ওপর গরম পানি ঢালুন। দাগের জায়গাটুকু কয়েকবার ঘষুন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

৩। বেকিং সোডা

চায়ের দাগের ওপর এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিন। এরপর সেটি ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। গ্লিসারিন

চায়ের দাগ কিছুটা পুরাতন হয়ে গেলে তা দূর করা বেশ কষ্টসাধ্য হয়ে থাকে। চায়ের দাগে কিছুটা গ্লিসারিন  আঙ্গুল দিয়ে ঘষে লাগান। এভাবে এটি রেখে দিন ১০ ঘন্টা। গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে তাতে কাপড়টি ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চায়ের দাগ গায়েব হয়ে গেছে।

৫। ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ ফেটে নিন। এরপর সেটি দাগের ওপর লাগান। ১ মিনিট অপেক্ষা করুন। এরপর ঘষে ঘষে ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম ধোয়ায় দাগ দূর না হলে আরেকবার করুন।

৬। টুথপেষ্ট

দাঁত পরিষ্কার করার পাশাপাশি চায়ের দাগ দূর করতে বেশ কার্যকর টুথপেস্ট। চায়ের দাগের ওপর কিছু পরিমাণে টুথপেষ্ট দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি কাপড়ের কোন ক্ষতি ছাড়াই দাগ দূর করে দিবে।

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks