Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label tea. Show all posts
Showing posts with label tea. Show all posts

শিশুদের কি চা পান করতে দেওয়া উচিৎ ?

ranna banna o beauty tips
শিশুদের কি চা পান করতে দেওয়া উচিৎ ?
অনেক পরিবারেই শিশুদের চা পান করতে দেয়া হয়। বিশ্বাস করা হয় যে চা হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, মৌসুমি রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। চায়ের উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। কিন্তু বড়দের মত ছোটরাও একইভাবে উপকৃত হবে ভাবলে ভুল করবেন। এমনকি অনেক বেশি দুধ যোগ করে অথবা বিস্কুটের সাথে পান করতে দিলেও শিশুর শরীরের উপর চায়ের ক্ষতিকর দিকগুলোকে আড়াল করা যাবে না। চা শিশুদের জন্য স্বাস্থ্যকর পানীয় নয় কেন তা বলেন ন্যাচারোপ্যাথিক নিউট্রোশনিস্ট ও “ডোন্ট জাস্ট ফিড....নারিশ ইয়োর চাইল্ড” বইটির লেখক ধাওয়ানি শাহ। আসুন তাহলে কারণগুলো জেনে নিই।

চা বড়দের পানীয়। চায়ের উপাদান শিশু-কিশোরদের ক্ষেত্রে প্রতিক্রিয়াশীলভাবে কাজ করে। চা পানে শিশুদের ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হয়। যার ফলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। নিয়মিত চা গ্রহণে শিশুর মস্তিষ্ক, পেশী, স্নায়ুতন্ত্র এবং বৃদ্ধি প্রভাবিত হয়। শিশুকাল থেকে চা পান করলে যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায় তা হল-

-   হাড়ের ঘনত্ব কমে যাওয়া

-   শরীর ব্যথা বিশেষ করে নিম্নবাহুতে ব্যথা হওয়া

-   মনোযোগের ঘাটতি যার ফলে বিরক্তি ও অন্যান্য আচরণগত সমস্যা দেখা দেয়

-   পেশীর শক্তি কমে যাওয়া

চায়ের সাথে বেশি দুধ মেশালে কি ভালো?

অনেক মা মনে করেন চায়ের সাথে বেশি দুধ মেশালে শিশুদের দুধ খাওয়ানো জন্য চাপাচাপি করতে হয়না এবং এর মাধ্যমে শিশুর ক্যালসিয়াম গ্রহণ চিশ্চিত করা যায়। কিন্তু তারা যেটি বুঝতে পারেন না সেটি হচ্ছে দুধের মধ্যে কয়েকফোঁটা চা মেশালে তা দুধের গুনাগুণ নষ্ট করে দেয়। দুধের প্রোটিন কেসিন চায়ের প্রোটিন ক্যাটেচিনের উপস্থিতিতে জটিল আকার ধারণ করে। এই জটিল উপাদান স্নায়ুতন্ত্রের উপর আফিমের মত কাজ করে। যার ফলে চায়ের প্রতি আসক্তি তৈরি হয়। যেকোন বয়সের জন্যই আসক্তি ভালো কিছু নয়।

চায়ের সাথে বিস্কুট যোগ করলে কি স্বাস্থ্যকর খাবার হয়?

চায়ের সাথে বিস্কুট খাওয়া বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য খুবই মারাত্মক। বাড়ন্ত শিশুদের জন্য দিনের প্রথম খাবারটি পুষ্টিগুণ সম্পন্ন হওয়া প্রয়োজন যা শিশুর দেহের বৃদ্ধিতে সহায়তা করবে। এজন্য রুটি বা পরোটা, ডিম, দুধ ও ফল খাওয়াতে হবে। বিস্কুট তৈরিতে অতিরিক্ত চিনি, স্বাদ ও সুগন্ধি সৃষ্টিকারী উপাদান, ইউরিয়া, অ্যাডিটিভস ও প্রিজারভেটিভ যুক্ত করা হয়। তাই সকালের নাশতায় চা-বিস্কুট খেলে তা শিশুর পেশী ও স্নায়ুর বৃদ্ধিতে প্রভাব ফেলে।  

চায়ের ক্যাফেইন উদ্দীপক হিসেবে কাজ করে। বিভিন্ন গাছের পাতা ও বীজ থেকে ক্যাফেইন তৈরি করা হয়। কৃত্রিমভাবেও ক্যাফেইন তৈরি করা যায় এবং বিভিন্ন খাবারে যোগ করা হয়। ক্যাফেইনকে ড্রাগ হিসেবেও সংজ্ঞায়িত করা হয় কারণ এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। অল্পমাত্রার ক্যাফেইন মানুষকে অনেক বেশি সতর্ক ও এনার্জেটিক করে তুলতে পারে। কিন্তু বেশি মাত্রার ক্যাফেইন শিশু ও বয়স্ক উভয়ের মাঝেই যে সমস্যাগুলো সৃষ্টি করতে পারে তা হল – নার্ভাসনেস, পেটের অসুখ, মাথাব্যথা, মনোযোগের সমস্যা, ঘুমের সমস্যা, হৃদস্পন্দন বেরে যাওয়া ও রক্তচাপ বৃদ্ধি পাওয়া ইত্যাদি। তাই শিশুদের এই সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে শিশু-কিশোরদের ক্যাফেইন গ্রহণের মাত্রা সীমিত করুন বা বাদ দিন।    

চায়ের দাগ তোলার ৬ টি সহজ উপায়

ranna banna o beauty tips
চায়ের দাগ তোলার ৬ টি সহজ উপায় 
কম বেশি সবাই চা পান করে থাকেন। পছন্দের পানীয়ের মধ্যে চা অন্যতম। চা পান করতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত কাপড়ে চা পড়ে যায়। চায়ের দাগ সাথে সাথে পরিষ্কার করা না গেলে তা কাপড়ে স্থায়ীভাবে বসে। চায়ের এই জেদী দাগ সাধারণ ডিটারজেন্ট দিয়ে দূর করা সম্ভব হয় না। ঘরোয়া কিছু উপায়ে এই দাগ দূর করা সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী উপায়গুলো।

১। ভিনেগার

কয়েক কাপ পানিতে এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন। এটি স্প্রে বোতলে ভরে রাখুন। চায়ের দাগের উপর এটি স্প্রে করুন। এরপর কিছক্ষণ ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ দূর হয়ে গেছে।

২। গরম পানি 

সূতির কাপড় থেকে চায়ের দাগ উঠানোর খুব সহজ একটি উপায় হল গরম পানির ব্যবহার। চায়ের দাগের ওপর গরম পানি ঢালুন। দাগের জায়গাটুকু কয়েকবার ঘষুন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

৩। বেকিং সোডা

চায়ের দাগের ওপর এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিন। এরপর সেটি ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। গ্লিসারিন

চায়ের দাগ কিছুটা পুরাতন হয়ে গেলে তা দূর করা বেশ কষ্টসাধ্য হয়ে থাকে। চায়ের দাগে কিছুটা গ্লিসারিন  আঙ্গুল দিয়ে ঘষে লাগান। এভাবে এটি রেখে দিন ১০ ঘন্টা। গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে তাতে কাপড়টি ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চায়ের দাগ গায়েব হয়ে গেছে।

৫। ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ ফেটে নিন। এরপর সেটি দাগের ওপর লাগান। ১ মিনিট অপেক্ষা করুন। এরপর ঘষে ঘষে ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম ধোয়ায় দাগ দূর না হলে আরেকবার করুন।

৬। টুথপেষ্ট

দাঁত পরিষ্কার করার পাশাপাশি চায়ের দাগ দূর করতে বেশ কার্যকর টুথপেস্ট। চায়ের দাগের ওপর কিছু পরিমাণে টুথপেষ্ট দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি কাপড়ের কোন ক্ষতি ছাড়াই দাগ দূর করে দিবে।

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks