Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label Pizza. Show all posts
Showing posts with label Pizza. Show all posts

ভিন্ন স্বাদের মজাদার নাস্তা রুটি পিজ্জা

ranna banna o beauty tips
ভিন্ন স্বাদের মজাদার নাস্তা রুটি পিজ্জা
পিজ্জা খাবারটি নাম শুনলে জিভে পানি চলে আসে। পিজ্জাপ্রেমিকরা পিজ্জা স্বাদের যেকোন খাবারই খেতে পছন্দ করেন। এমনি এক ভিন্ন ধরণের খাবার হল পিজ্জা রুটি। বিকেলের নাস্তায় হোক অথবা সকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই  রুটি পিজ্জা। এরজন্য ওভেনের প্রয়োজন হবে না।

উপকরণ:

১ কাপ ময়দা
১/২ কাপ সুজি
লবণ
এক চিমটি বেকিং সোডা
১/৪ কাপ টকদই
১.৫ চা চামচ কাঁচা মরিচ কুচি
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
তেল
পনির কুচি
১/২ কাপ সুজির ডোসার ডো
বাঁধাকুপি কুচি
হলুদ ক্যাপসিয়াম কুচি
সবুজ ক্যাপসিকাম কুচি

প্রণালী:

১। ময়দা, সুজি, লবণ, বেকিং সোডা, টকদই, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং তেল একসাথে মিশিয়ে নিন। এরসাথে অল্প পানি মিশিয়ে ডো করুন। ডোটি ১০-১৫ মিনিট রেখে দিন।

২। ডোটি দিয়ে রুটি তৈরি করুন।

৩। একটি রুটি বেলে তার ভিতর পনির কুচি দিয়ে দিন। আরেকটি রুটি দিয়ে উপর দিয়ে ঢেকে দিন।

৪। এবার এই রুটিটি নন-স্টিক প্যানে সেঁকতে দিন।

৫। এবার ডোসার মিশ্রণে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মেশান।

৬। রুটি বাদামী রং হয়ে আসলে এতে ডোসার মিশ্রণ দিয়ে দিন। তার উপর পনির কুচি, সবুজ, লাল ক্যাপসিকাম কুচি, সামান্য তেল দিন।

৭। রুটিটি উল্টিয়ে নিন। কিছুক্ষণ পর রুটিতে পনির কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

৮। পনির নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন।

৯। পছন্দমত আকৃতিতে কেটে পরিবেশন করুন রুটি পিজ্জা।

মজাদার চিকেন ব্রেড পিজ্জা

ranna banna o beauty tips
মজাদার চিকেন ব্রেড পিজ্জা
এই রোজায় ইফতারে কি খাচ্ছেন? সেই সবসময়ের মতো পিঁয়াজু-বেগুনি-আলুর চপ? একটু স্বাদ বদলে চমকপ্রদ কিছু তৈরি করতে চাইলে দেখে নিন আজকের চিকেন ব্রেড পিজ্জার রেসিপিটি। মাংস, পনির এবং ক্যাপসিকামের দারুণ স্বাদে ইফতারে আপনার মনটাই ভালো হয়ে যাবে। পেট ভরাতে সহায়ক এই স্ন্যাক্সটি ইফতার পার্টিতে পরিবেশন করতে পারেন, আবার প্রতিদিনের ইফতারেও রাখতে পারেন। চলুন দেখে নিই সহজ রেসিপিটি।

উপকরণ
- ২টা গ্রিলড চিকেন ব্রেস্ট, শ্রেড করা
- ৮টা পাউরুটির স্লাইস
- পিজ্জা সস প্রয়োজনমতো
- ২ টেবিল চামচ মাখন
- ১ চা চামচ রসুন কুচি
- আধা চা চামচ শুকনো মরিচ
- ৩/৪টা ফ্রেশ বেসিল পাতা
- ১ কাপ বিভিন্ন রঙের ক্যাপসিকামের লম্বা টুকরো
- ২০০ গ্রাম মোজারেলা চিজ, ছোট কিউব করে কাটা
- ফ্রেশ অরিগানো প্রয়োজনমতো

প্রণালী
১) ওভেন ১৮০ ডিগ্রিতে প্রিহিট হতে দিন।
২) একটি পাত্রে মাখন নিন। এতে শুকনো মরিচ ভেঙ্গে নিন। রসুন এবং বেসিল পাতা ছিঁড়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।
৩) মাখনের মিশ্রণ প্রতিটি রুটির স্লাইসের ওপরে মাখিয়ে নিন এবং একটি বেকিং ট্রেতে রাখুন। এবার প্রিহিটেড ওভেনে দিয়ে ৪-৬ মিনিট বা মুচমুচে হওয়া পর্যন্ত বেক করে নিন।
৪) মুচমুচে এই ব্রেড স্লাইসের ওপরে পিজ্জা সস দিয়ে নিন। এর ওপরে চিকেন, ক্যাপসিকামের টুকরো, মোজারেলার টুকরো এবং কিছু অরিগানো দিয়ে দিন। এবার প্রিহিটেড ওভেনে আবার দিয়ে দিন। চিজ গলে যাওয়া পর্যন্ত বেক করে নিন।


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks