Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label food. Show all posts
Showing posts with label food. Show all posts

ভিন্ন স্বাদের মজাদার নাস্তা রুটি পিজ্জা

ranna banna o beauty tips
ভিন্ন স্বাদের মজাদার নাস্তা রুটি পিজ্জা
পিজ্জা খাবারটি নাম শুনলে জিভে পানি চলে আসে। পিজ্জাপ্রেমিকরা পিজ্জা স্বাদের যেকোন খাবারই খেতে পছন্দ করেন। এমনি এক ভিন্ন ধরণের খাবার হল পিজ্জা রুটি। বিকেলের নাস্তায় হোক অথবা সকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই  রুটি পিজ্জা। এরজন্য ওভেনের প্রয়োজন হবে না।

উপকরণ:

১ কাপ ময়দা
১/২ কাপ সুজি
লবণ
এক চিমটি বেকিং সোডা
১/৪ কাপ টকদই
১.৫ চা চামচ কাঁচা মরিচ কুচি
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
তেল
পনির কুচি
১/২ কাপ সুজির ডোসার ডো
বাঁধাকুপি কুচি
হলুদ ক্যাপসিয়াম কুচি
সবুজ ক্যাপসিকাম কুচি

প্রণালী:

১। ময়দা, সুজি, লবণ, বেকিং সোডা, টকদই, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং তেল একসাথে মিশিয়ে নিন। এরসাথে অল্প পানি মিশিয়ে ডো করুন। ডোটি ১০-১৫ মিনিট রেখে দিন।

২। ডোটি দিয়ে রুটি তৈরি করুন।

৩। একটি রুটি বেলে তার ভিতর পনির কুচি দিয়ে দিন। আরেকটি রুটি দিয়ে উপর দিয়ে ঢেকে দিন।

৪। এবার এই রুটিটি নন-স্টিক প্যানে সেঁকতে দিন।

৫। এবার ডোসার মিশ্রণে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মেশান।

৬। রুটি বাদামী রং হয়ে আসলে এতে ডোসার মিশ্রণ দিয়ে দিন। তার উপর পনির কুচি, সবুজ, লাল ক্যাপসিকাম কুচি, সামান্য তেল দিন।

৭। রুটিটি উল্টিয়ে নিন। কিছুক্ষণ পর রুটিতে পনির কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

৮। পনির নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন।

৯। পছন্দমত আকৃতিতে কেটে পরিবেশন করুন রুটি পিজ্জা।

ডিম ছাড়া ঘরেই তৈরি করুন পারফেক্ট চকলেট ব্রাউনি

Ranna banna o beauty tips
ডিম ছাড়া ঘরেই তৈরি করুন পারফেক্ট চকলেট ব্রাউনি
মিষ্টি খাবার খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ব্রাউনি বেশ পছন্দের একটি খাবার। ব্রাউনিপ্রেমীদের কাছে চকলেট ব্রাউনি বেশ জনপ্রিয়। প্রতিদিন তো আর বেকারীতে গিয়ে চকলেট ব্রাউনি খাওয়া সম্ভব হয় না। ঘরেই যদি তৈরি করা যায় পেস্ট্রিশপের স্বাদের চকলেট ব্রাউনি তাহলে কেমন হয়? দারুন তাই তো? আজ তাহলে শিখে নিন পেস্ট্রিশপের মত পারফেক্ট চকলেট ব্রাউনি তৈরির রেসিপিটি।

উপকরণ:

৮০ গ্রাম মাখন

১৮০ গ্রাম কনডেন্সড মিল্ক

৩০ গ্রাম টকদই

কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স

১৬০ গ্রাম ডার্ক চকলেট

১২৫ গ্রাম ময়দা

১/৪ চা চামচ বেকিং সোডা

১/২ চা চামচ বেকিং পাউডার

৫০ গ্রাম চকলেট চিপস

প্রণালী:

১। প্রথমে ওভেন ১৮০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে রাখুন।

২। একটি পাত্রে গলানো মাখন এবং কনডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে নিন।

৩। এরসাথে টকদই এবং ভ্যানিলা এসেন্স ভাল করে ফেটে নিন।

৪। এবার এতে গলানো ডার্ক চকলেট ভাল করে মেশান।

৫। একটি পাত্রে ময়দা, বেকিং সোডা এবং বেকিং পাউডার একসাথে মিশিয়ে রাখুন।

৬। একটি চালনিতে আস্তে আস্তে চেলে টকদইয়ের মিশ্রণের সাথে মেশান।

৭। এরপর এতে চকলেটের টুকরো দিয়ে আবার মেশান।

৮। ওভেন ট্রেতে মাখন বা তেল লাগিয়ে নিন। তারউপর কিছুটা ময়দা ছিটিয়ে দিন।

৯। ব্রাউনি মিশ্রণটি ওভেন ট্রেতে ঢেলে ২০ মিনিট বেক করুন। নামানোর আগে টুথপিক দিয়ে পরীক্ষা করুন।

১০। ঠান্ডা হয়ে গেলে পছন্দমত আকৃতিতে কেটে নিন। আইসক্রিম দিয়ে পরিবেশন করুন মজাদার চকলেট ব্রাউনি।

মজাদার ও স্বাস্থ্যকর "আপেলের চিপস"

ranna banna o beauty tips
মজাদার ও স্বাস্থ্যকর "আপেলের চিপস"
একটু বৃষ্টি বৃষ্টি দিনে চিপস খাওয়ার মজাই আলাদা। কিন্তু কী চিপস খাবেন? দোকান থেকে কেনা চিপসে কী কী উপাদান থাকে তা নিশ্চিত হবার কোনো উপায় নেই। বাড়িতেও পটেটো চিপস তৈরি করলে তাতে থাকে অনেকটা কার্বোহাইড্রেট এবং ফ্যাট। স্বাস্থ্যকর চিপস খেতে চাইলে তৈরি করে নিন দারুণ সুস্বাদু আপেলের চিপস।

উপকরণ
- ২টা বড় লাল আপেল
- আধা কাপ কাস্টর সুগার
- ১ টেবিল চামচ লেবুর রস
- অল্প করে দারুচিনি গুঁড়ো

প্রণালী
১) প্রথমে সুগার সিরাপ তৈরি করুন। একটি নন-স্টিক প্যানে গরম করে নিন কাস্টর সুগার। আধা কাপ পানি দিন। মিশিয়ে গরম করুন যতক্ষণ না চিনি গলে যায়। আঁচ কমিয়ে ৪-৫ মিনিট রাখুন যাতে ঘন হয়ে আসে। আঁচ থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন।
২) আপেলগুলোকে চিকন করে স্লাইস করে নিন।
৩) আপেলের স্লাইসের ওপর অল্প করে লেবুর জুস মাখিয়ে নিন। এরপর চিনির সিরাপে ফেলে দিন। ভালো করে আপেলের স্লাইসে মাখিয়ে নিন সিরাপ। এভাবে সিরাপে ভিজতে দিন ১০-১৫ মিনিট।
৪) ওভেন প্রিহিট করে নিন ১৮০ ডিগ্রিতে। একটা বেকিং ট্রে তে সিলিকন ম্যাট মেলে নিন। এর ওপর আপেলের স্লাইসগুলোকে রাখুন। ওপরে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে নিন।
৫) আপেলের স্লাইসগুলোকে বেক করে নিন ৩০-৪০ মিনিট।

খুব সহজে ঝটপট তৈরি করে ফেলুন জিলাপি

ranna banna o beauty tips
খুব সহজে ঝটপট তৈরি করে ফেলুন জিলাপি
ইফতারে পরিচিত একটি খাবার হল জিলাপি। প্রায় সব বাসাতে ইফতারে জিলাপি রাখা হয়। ঝামেলার কারণে জিলাপি তৈরি করতে জানলেও অনেকে তৈরি করতে চান না। এইবার খুব সহজে তৈরি করে নিতে পারবেন জিলাপি। ঝটপট কম সময়ে ইফতারে তৈরি করে নিন মজাদার জিলাপি।

উপকরণ:

সিরা তৈরির জন্য

৩ কাপ পানি
৩ কাপ চিনি
৮-১০টি জাফরান
২-৩ ফোঁটা খাওয়ার রং
জিলাপির ব্যাটার তৈরির জন্য

১ কাপ ময়দা
১/২ চা চামচ বেকিং পাউডার
২ টেবিল চামচ ঘন টকদই
পানি
তেল
প্রণালী:

১। প্রথমে চিনির সিরা তৈরি করার জন্য পানি, চিনি এবং জাফরান মিশিয়ে নিন।

২। উচ্চ তাপে সিরা জ্বাল দিন। যেন চিনি সম্পূর্ণভাবে গলে যায়। চিনির সিরাটি যেন পাতলা না হয়, কিছুটা ঘন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।

৩। চিনির সিরা ঘন হয়ে আসলে এতে খাবারের রং মিশিয়ে নামিয়ে ফেলুন।

৪। এবার একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার এবং টকদই একসাথে মেশান।

৫। এরসাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে কিছুটা ঘন করুন (ভিডিও অনুযায়ী)। ব্যাটার খুব বেশি পাতলা অথবা ঘন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

৬। এবার মাঝারি আঁচে চুলায় তেল গরম করতে দিন। তেল যেন খুব বেশি গরম না হয়।

৭। কেচাপের বোতলে জিলাপির মিশ্রণটি ঢেলে নিন।

৮। তারপর গোল গোল (ভিডিও অনুযায়ী) করে জিলাপি তেলে দিন।

৯। বাদামী রং হয়ে আসলে তেল থেকে নামিয়ে সাথে সাথে গরম চিনির সিরায় দিয়ে দিন।

১০। এক মিনিট চিনির সিরায় রেখে নামিয়ে ফেলুন।

১১। ব্যস তৈরি হয়ে গেল মজাদার জিলাপি।

রেস্তরাঁ স্বাদের পাস্তা

ranna banna o beauty tips
রেস্তরাঁ স্বাদের পাস্তা
বর্তমান সময়ে পাস্তা বেশ জনপ্রিয় একটি খাবার। তরুণ তরুণী থাকে শুরু ছোট শিশু পর্যন্ত ইটালিয়ান খাবারটির ভক্ত। রেস্তরাঁ গুলোতে নানা স্বাদের পাস্তা পাওয়া গেলেও হোয়াইট সস পাস্তা বেশি প্রচলিত। বাসায় অনেকেই এই পাস্তা তৈরি করে থাকেন। কিন্তু তাতে রেস্তরাঁর মত স্বাদ পাওয়া যায় না। রেস্তরাঁ স্বাদের হোয়াইট এবং রেড সস পাস্তাটি আপনি ঘরে তৈরি করতে পারবেন। কীভাবে? জেনে নিন রেসিপিটি।

উপকরণ:

১০০ গ্রাম পাস্তা

১ কাপ দুধ

১ কাপ  টমেটো কিউরি

১ টেবিল চামচ লাল শুকনো মরিচ গুঁড়া

১ টেবিল চামচ রসুনের পেষ্ট

১টি ছোট পেঁয়াজ কুচি

১টি ক্যাপসিকাম কুচি

১.৫ টেবিল চামচ টমেটো সস

১টি ধন্দুল কুচি

২ টেবিল চামচ চিজ বা পনির

১/২ টেবিল চামচ অরিগোনা

১ চা চামচ ধনে পাতা কুচি

লবণ স্বাদমত

১ টেবিল চামচ মাখন

১ চা চামচ ময়দা

প্রণালী:

১। প্রথমে একটি প্যানে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে এতে ময়দা দিন।

২। ময়দা, মাখন ভাল করে মিশে গেলে এতে দুধ দিয়ে দিন। দুধ, মাখন, ময়দা ভাল করে নাড়তে থাকুন যতক্ষন না এটি ঘন না হয়।

৩। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

৪। আরেকটি প্যানে মাখন দিন। এর সাথে পেঁয়াজ কুচি, রসুনের পেষ্ট দিয়ে নাড়ুন।

৫। এরপর এতে ক্যাপসিকাম কুচি, ধন্দুল কুচি ( যেকোন সবজি ব্যবহার করতে পারেন ) দিয়ে কিছুক্ষণ নাড়ুন। যদি মাংস দিতে চান, মাংসও দিয়ে দিতে পারেন।

৬। এবার টমেটোর পেস্ট দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন।

৭। এরপর একে একে টমেটো কেচাপ, ড্রাই অরিগেনো, শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৮। এটি প্যানে লেগে গেলে এতে পানি দিয়ে নাড়ুন।

৯। এবার এতে হোয়াইট সস দিয়ে নাড়ুন।

১০। তারপর এতে চিজ এবং লবণ দিয়ে দিন।

১১। সিদ্ধ করা পাস্তা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ুন।

১২। ব্যস তৈরি হয়ে গেল মজাদার হোয়াইট এবং রেড সস পাস্তা।

ইফতারে মিষ্টিমুখ হোক আম সেমাইয়ে

ranna banna o beauty tips
আম সেমাইয়ে
সারাদিন পার করে ইফতারে একটু মিষ্টি খাবার খেতে ভালোবাসেন সবাই। ফলমূলের পাশাপাশি তাই ডেজার্টের কদরটাও কম নয়। আমের এই মৌসুমে চলুন দেখে নিই আমের স্বাদে দারুণ একটি সেমাইয়ের রেসিপি। খুব কম উপকরণের সহজেই তৈরি হবে এই খাবারটি। যারা সাধারণ দুধ-সেমাই তৈরি করতে পারেন, তারা এটাও তৈরি করতে পারবেন অনায়াসে।

উপকরণ
- ১ কাপ আমের পাল্প
- ১ লিটার দুধ
- পৌনে এক কাপ সেমাই
- ১ টেবিল চামচ ঘি
- পৌনে এক চা চামচ এলাচি গুঁড়ো
- ৬ টেবিল চামচ চিনি
- কাঠবাদাম ও পেস্তাবাদাম কুচি
- গার্নিশ করার জন্য আমের টুকরো

প্রণালী
১) প্যান গরম করে ঘি দিন এতে। ঘি গরম হয়ে এলে এতে সেমাই দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। সেমাইয়ের রং পরিবর্তন হয়ে এলে এতে দুধ দিয়ে ফুটিয়ে নিন।
২) দুধ ফুটে গেলে এতে চিনি দিয়ে দিন। চিনি গলে গেলে চুল বন্ধ করে এলাচি গুঁড়ো মিশিয়ে নিন। ঠাণ্ডা হয়ে এলে আমের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩) ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন। পরিবেশন করুন ওপরে বাদাম কুচি এবং আমের টুকরো দিয়ে।

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks